বাংলাদেশ

মাইটিভিকে লুটে পুটে খাচ্ছে ওরা ৩ জন

  নিজস্ব প্রতিবেদক ৪ নভেম্বর ২০২৬ , ১:১৬ পিএম প্রিন্ট সংস্করণ

এদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম ভাংগিয়ে মাইটিভির অভ্যন্তরীণ সব কিছুই নিয়ন্ত্রন করেন মাহমুদ আল ফয়সাল।

কোর্টের যাবতীয় বিষয় দেখ ভালের কথা বলে কোটি টাকা লোপাট করছে জাহিদ হোসেন নামে সসস্র বাহিনীর বরখাস্তকৃত সাবেক এক সদস্য।এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে সাম্প্রতিক পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনায় আলোচিত কালবেলার নাম ভাংগানো কথিত সাংবাদিক জাহাঙ্গীর। কারাগারের বিষয়াদি দেখভাল করার কথা বলে এরই মধ্যে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এবং ৮০ লাখ টাকা দামের গাড়ি।
তথ্যানুযায়ী, হত্যা সহ আরো কয়েকটি মামলায় ১ বছর থেকে কারাগারে আছেন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, একই সাথে গ্রেফতার হয়ে ১ মাস আগে জামিনে মুক্ত হয়েছে তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। কারাগারে তাদের ভালো রাখতে জেলার, জেল সুপার জেলার, কারারক্ষিদের দেয়ার কথা বলে আফ্রিদির মা মাইটিভির ডিএমডি আসপিয়া উদ্দিনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে জাহাঙ্গীর। শুধু তাই নয় বিভিন্ন সময় আইফোন এবং বিদেশি ব্রান্ডের দামী পোষাকও নেয়। এমন কি ৮০ লাখ টাকার একটা প্রাইভেট কারও হাতিয়ে নিয়েছে সে।
সাথী এবং আফ্রিদি গ্রেফতারের পর কোর্ট – আইনজীবী ম্যানেজের নামে প্রতিনিয়ত মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার আর এক কুশিলব হচ্ছে সাথীর বিস্বস্ত বন্ধু জাহিদ হোসেন, সশস্ত্র বাহিনীর বরখাস্তকৃত এই জাহিদ গেল আওয়ামী লীগের আমলে শেখ মুজিব এবং শেখ হাসিনাকে নিয়ে নিজের লেখা একাধিক বই সব সময় গাড়ির সামনে রেখে আওয়ামী লীগের বড় থিংক ট্যাংকার হিসেবে নিজেকে জাহির করতো। এখন গাড়ির সামনে রাখে খালেদা জিয়েকে নিয়ে লেখা বই। সেই এখন আদালতের কথা বলে হাতিয়ে নিচ্ছে কোটি কোটা টাকা।
এদের সাথে যোগ হয়েছে মাহমুদ আল ফয়সাল। আওয়ামী লীগের সাংবাদিক ইউনিয়নের এই সদস্য গেল আমলে বিভিন্ন টিভিতে রাজনৈতিক পরিচয়ে হেড অফ নিউজ ছিলো। তখন ভিন্ন মতের সাংবাদিকদের চাকুরীচ্যুত করাই ছিলো নেশা। তখন এসএ টিভি থেকে এমন ঘটনায় সাংবাদিক ইউনিয়নের ব্যানার তার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন করেছে। টাকার বিনিময় জেলা উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দেয়ারও মাস্টার মাইন্ড এই ফয়সাল। প্রতিনিধি নিয়োগে জেলা ২।লাখ এবং উপজেলায় ১ লাখ দিলেই কার্ড। নারী ভোগ করা তার ওপেন সিক্রেট। মালিক পক্ষ এবং নেতাদের সাপ্লাইয়ার হিসেবেও তার কুখ্যাতি রয়েছে।
অন্তবর্তী সরকার তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করায় এখন অন্যদের কার্ড নিয়ে সচিবালয়ে দেখা যাচ্ছে। ৮ মাস আগে এসএ টিভি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়ার পর চতুর ফয়সাল জেলখানায় মাইটিভির চেয়ারম্যান সাথীর সাথে দেখা করে, স্বরাষ্ট্র মন্ত্রী তার বন্ধু তাই তার মাধ্যমে সাথীকে মুক্ত করার লোভ দেখিয়ে মাইটিভিতে নিউজের হেড হয়ে বসে। তার কাছ মাইটিভি এখন জিম্মি বলে শোনা যায়। আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে যে কয়জন দাওয়াত পেতো ফয়সাল তাদেরই একজন, চেয়ারে বসেই তারেক রহমানের জাতিসংঘের সফরে মাইটিভি থেকে পাঠানো হয় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, গেল ১৫ বছর শেখ হাসিনার বিট কভার করা সাইদুর রহমান আবিরকে, ইউএস থেকে সে আর ফেরেনি। মুলত মোটা অংকের টাকা নিয়ে এই সেভ এক্সিট। শুধু তাই নয় নতুন করে মাইটিভিতে নিয়োগ দেয়া হয়েছে চাদাবাজির অভিযোগে এর আগে মাইটিভি থেকে চাকুরিচ্যুত আবিরের বেড পাটনার ছাত্রলীগ- যুবলীগের গেটিশ নুশরায় শারমিন নামের এক প্রস্টিটিউটকে।
১ মাস আগে জামিনে বের হয়ে মাইটিভির এমডির চেয়ারে বসেছে আফ্রিদি , কিন্তু ফয়সালের কথাতেই তাকে উঠ বস করতে হয় বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।
মোট কথা সাথীকে জেলে রেখে এখন মাইটিভি উলটে পালটে ভেজে খাচ্ছে সাথির পরিবারের দু একজনসহ ওরা ৩ জন।
নাসির উদ্দিন সাথী জেলে থাকায় কারা কারা আংগুল ফুলে কলা গাছ হয়েছে তা থাকবে পরবর্তীতে।