বাংলাদেশ

মালিক সমিতি নামে ট্যাংকলড়ী পরিবহন সিন্ডিকেট গঠন, তদন্তের দাবি সংশ্লিষ্টদের

  নিজস্ব প্রতিবেদক ২১ নভেম্বর ২০২৬ , ৫:০৪ পিএম প্রিন্ট সংস্করণ

গোদনাইলে পদ্মা ডিপোতে বিমানের জ্বালানি পরিবহন নিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।
নারায়ণগঞ্জের গোদনাইলে অবস্থিত পদ্মা অয়েল পিএলসির ডিপোকে ঘিরে বিমানের জ্বালানি তেল পরিবহনের চুক্তি প্রক্রিয়ায় কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। মালিক সমিতির নাম ব্যবহার করে অকিল উদ্দিন ভূইয়া নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট চুক্তি ও পরিবহন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট মহলের দাবি, বিমানের জ্বালানি তেল পরিবহনের চুক্তি প্রদান ও সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। বরং একটি প্রভাবশালী মহল নিজেদের স্বার্থে মোটা অংকের অর্থের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু পূর্বে সকল ছোট বড় ব্যবসায়ীকে সমানভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হত,যা বর্তমানে অকিল ভূইয়াও আওয়ামীলীগের কিছু লোকজন মিলে মালিক সমিতি নামে সিন্ডিকেট করে বঞ্চিত করছে এবং ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অংকের অর্থের বিনিময়ে নিজেদের লোককে সুবিধা দিচ্ছে। এ নিয়ে স্থানীয় পরিবহন ব্যবসায়ীও পরিবহন খাতের সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।এ ঘটনায় মালিক সমিতির কয়েকজন ব্যক্তি এবং পদ্মা ডিপোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।

গোপনসূত্রে জানা যায়, অকিল ভূইয়া মালিক সমিতির সভাপতি,এই সুযোগকে কাজে লাগিয়ে পদ্মা ওয়েল পিএলসি র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুর রহমান সঙ্গে আতাত করে এই সিন্ডিকেট গড়ে তুলেছে,যাতে করে স্থানীয় ব্যবসায়ীরা তাদের সিন্ডিকেটের বাহিরে গিয়ে পরিবহন চুক্তি করতে না পারে,এবং তাদেরকে মোটা অংকের অর্থ দিয়ে অকিল ভূইয়ার মাধ্যমে বিমানের জ্বালানি সংগ্রহও পরিবহন করে। এই সিন্ডিকেটের ফলে সাধারণ ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়ছে।সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি,সিন্ডিকেট ভেঙ্গে পূর্বের ন্যায় ছোট বড় সকল ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

স্থানীয় সূত্রে জানা যায়,মালিক সমিতির নামে বার্মাশীল এলাকায় অকিল ভূইয়া ডিপো থেকে বের হওয়া জালানি বিমানের তেল বহনকারী ট্যাংকলড়ি থেকে নিয়মিত চাদা আদায় করে এবং দলীয় শৃঙ্গলাভঙ্গের দায়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি থেকে বহিস্কারও হয়েছিল।